নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর উইনিয়নের চরকুশাই গ্রামে জমি সক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের আটজন আহতের ঘটনায় ভুক্তভূগী পরিবারের পক্ষে হেলেনা আক্তার বাদী হয়ে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ) সকালে প্রতিপক্ষের মোট ১২ জনকে আসামি করে দোহার থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর চরকুশাই নিজ বাড়ি থেকে তিনজন আসামিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, চরকুশাই গ্রামের আব্দুর রহমান খাঁ এর দুই ছেলে বাশার (বাসু) (৫০),ছত্তর খাঁ,(৫২),শাইজউদ্দিনের ছেলে কামাল হোসেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই রকিবুল ইসলাম নববাংলাকে জানান, চরকুশাই জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় মামলায় তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছ্।বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, উপজেলার মাহমুদপুর উইনিয়নের চরকুশাই গ্রামে বুধবার ( ৫ ফেব্রুয়ারি ) সকালে জমি সক্রান্ত বিরোধের জেরে উভয় পক্ষের আটজন আহতের ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার চরকুশাই এলাকার মৃত হামেদ মাদবরের ছেলে তোফাজ্জল হোসেনের সাথে একই এলাকার শেখ জুলমত হোসেন এর ছেলে দেলোয়ার হোসেন গংদের সাথে জমি সংক্রান্ত বিষয়ে বেশ কয়েক বছর ধরে বিরোধ চলছিলো। দুই পরিবার একই জমির মালিকানা দাবি’র পরিপ্রেক্ষিতে এ সংঘর্ষের সৃষ্টি হয় এতে উভয় পক্ষের ৮ জন আহত হয়।
