সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ডিম বিক্রির পাওনা ২০ টাকাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে ২ জন আহত হয়েছেন। রবিবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের পারিল আবাসনে এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় শুরু হয়।
আহতরা হলেন,ওই এলাকার কদম আলীর ছেলে আবু হানিফ(৪৫),অপরপক্ষের রেহাজউদ্দিনের ছেলে আল আমিন(২৫) স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার পারিল আবাসনে বসবাসরত হানিফ একই স্থানে থাকা আল আমিনের কাছে ২০ টাকা বাকিতে ডিম বিক্রি করেন।
সেই ডিমের টাকা গত শনিবার চাইতে গেলে উভয়পক্ষের মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায় পাওনাদার, আল আমিনের ওপর চড়াও হলে সে দেশি অস্ত্র দিয়ে কুপি হানিফকে গুরুতর আহত করে । এরই সূত্র ধরে আবু হানিফেরর ছোট ভাই আব্দুল মালেক গংরা ক্ষিপ্ত হয়ে রবিবার সকালে আল আমিন ডেকে নিয়ে হাত-পাঁ বেধে মারপিট করে গুরুতর জখম করে রাস্তায় ফেলে রাখে । পরে খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান,মেম্বার ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করেন।
বলধারা ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন,আগের দিন হানিফকে দেশি অস্ত্র কুপ দিয়ে জখম করে। পরে হানিফ গংরা আল আমিনকে হাত-পাঁ বেধে মারপিট করে গুরুতর জখম করে যা খুবই নেক্কারজনক।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন,আমি বিষয়টি জানিনা। পুলিশ পাঠিয়ে খোঁজ নিচ্ছি।
