দোহারে ব্যারিস্টার নাজমুল হুদা স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টর প্রস্তুতি সভা

 নিজস্ব প্রতিবেদক: সাবেক যোগাযোগ মন্ত্রী, প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদা স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট আয়োজনের প্রস্তুতি নেয়া হয়েছে। “মাদক মুক্ত, সুন্দর, শিক্ষিত সমাজের জন্য খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতিতে এগিয়ে যাক নতুন প্রজন্ম” স্লোগানে এ টুর্নামেন্টর  আয়োজনের লক্ষ্য।টুর্নামেন্টে ঢাকা, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার ক্রীড়া সংগঠন গুলোকে আমন্ত্রণ জানানো হবে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে সংবাদ মাধ্যমে জানানো হয়।

টুর্ণামেন্ট আয়োজনে ইতিমধ্যে পাঁচ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রধান সমন্বয়কারী মোহাম্মদ তারেক হোসাইন। সমন্বয়কারীগণ হলেন- কামাল মোড়ল, মো. তুষার আহমেদ, সাজ্জাদ হোসেন সানি, সায়েম উল হক সিকদার (লাবিব)। প্রধান সমন্বয়কারী মোহাম্মদ তারেক হোসাইন জানান, প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার সুযোগ্য কন্যা অন্তরা সেলিমা হুদাকে আহ্বায়ক করে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে। কমিটিতে দোহারের ৮টি ইউনিয়ন ও পৌরসভা এলাকা থেকে সদস্য সংগ্রহ করা হবে সমন্বয় কমিটির পক্ষ থেকে ঢাকা, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার ক্লাব বা ক্রীড়া সংগঠন গুলোকে টুর্নামেন্টে  অংশগ্রহণ করে আয়োজন সফল করার আহ্বান জানানো হয়। আহ্বায়ক কমিটির সদস্য সংগ্রহে দায়িত্বপালন করবেন সমন্বয়কারী কামাল মোড়ল ০১৭১৫-৮৭৩৬৩৬ (নারিশা, সুতারপাড়া ও মাহমুদপুর ইউনিয়ন), মো. তুষার আহমেদ ০১৯২২-৭১৯৯৫০ (মুকসুদপুর ও বিলাসপুর ইউনিয়ন), সাজ্জাদ হোসেন সানি ০১৯৫৫-২৬৭৬৩২ (দোহার পৌরসভা ও রাইপাড়[ ইউনিয়ন), সায়েম উল হক সিকদার লাবিব ০১৫৮০-৫৮১২১০ (কুসুমহাটি ও নয়াবাড়ি ইউনিয়ন)।

টুর্নামেন্ট সফল করতে শনিবার (১৫ জুলাই) বিকালে ঢাকার দোহারের ইকরাশী নবীন সংঘ ক্লাব প্রাঙ্গনে কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সভাপতি মো. আব্দুল মান্নান এ সভায় সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক রুবেল মাহমুদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক শহীদুল ইসলাম সদর, সমাজকর্মী একলাল উদ্দিন আহমেদ, শিক্ষক মো. শাহজাহান, রাইপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহজাহানসহ মো. আমিনুল ইসলাম, বেলায়েত হোসেন সোহেল প্রমুখ।

সভায়, টুর্নামেন্ট সফল করতে সংগঠনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *