সিরাজদিখানে পুষ্টি সপ্তাহের উদ্বোধন

লতা মন্ডল -সিরাজদিখান (মুন্সিগঞ্জ ) প্রতিনিধি: ‘‘মজবুত হলে পুষ্টির ভিত- স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’’ এ প্রতিপাদ্য নিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেমিনার কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সিরাজদিখানের বাস্তবায়নে জাতীয় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বিক্রমপুর কুঞ্জ বিহারী সরকারি কলেজের অধ্যক্ষ হালিমা বেগম, সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা, পুলিশ পরিদর্শক তদন্ত মো. আজগর হোসেন, আবাসিক মেডিকেল অফিসার এ কে এম তাইফুল হক, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ দীনেশচন্দ্র মন্ডল ।
সার্বিক অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. আলমগীর হোসেন গাজী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *