শাহিনুর রহমান : বর্তমান প্রতিযোগিতার বাজারে ঢাকার দোহার ও নবাবগঞ্জে দ্রুত লেনদেনের সুবিধা নিয়ে ডাক বিভাগের ডিজিটাল লেনদেন “নগদ” এর উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (০৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় টায় নবাবগঞ্জ এতিমখানা ও মাদ্রাসার বিপরীত দিকে খান প্লাজার চতুর্থ তলায় এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, সাবেক এমপি হারুন অর রশীদ।
উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি দেওয়ান আওলাদ হোসেন, বাহ্রা ইউপি চেয়ারম্যান ড. সাফিল উদ্দিন মিয়া, উক্ত প্রতিষ্ঠানের তাইয়্যেবা এন্ড তামজিদ এন্টার প্রাইজের স্বত্ত্বাধিকারী ও নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, আওয়ামীলীগ নেতা সুরুজ খান সাবেক ছাত্রলীগ নেতা আশিকুজ্জামান হিরণ প্রমুখ।
