দোহারে তিন মাদকসেবীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলায় মহিউদ্দিন মহিন (৩৬) নাঈম শিকদার (১৯) সৈকত মোল্লা (১৯) নামে তিন মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র তাদের প্রত্যেককে ৩ মাস করে কারাদণ্ড দেন । দণ্ডপ্রাপ্তরা হলো মহিউদ্দিন মহিন লটাখোলা গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে ও নাঈম শিকদার মালিকান্দা গ্রামের মনির শিকদারের ছেলে এবং সৈকত মোল্লা ঝনকি গ্রামের মৃত সেকেন মোল্লার ছেলে।
দোহার থানার এসআই মো. জুয়েল হোসেন জানান, মাদকসেবনের অভিযোগে তাদের তিনজনকে নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে তাদের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড- প্রদান করেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *