কেরানীগঞ্জে বাড়ির নির্মাণ সামগ্রী চুরির  অভিযোগ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে বাড়ির নির্মাণ সামগ্রী চুরি করে নেয়ার  অভিযোগ পাওয়া গেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী মো. সফিকুল ইসলাম  কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের  করেন । কিন্তু অভিযোগ দায়ের  করার প্রায় দুই মাস পেরিয়ে গেলেও এই ঘটনায় তিনি কোনো প্রতিকার পাননি।
ভুক্তভোগী আওয়ামী লীগ নেতা মো. সফিকুল ইসলাম জানান, কেরানীগঞ্জ মডেল থানার রূপসী নগর গ্রামের তার নিজ বাড়িতে একটি পাকা স্থাপনা নির্মাণের জন্য ৩টন রোড, ৩০ বস্তা সিমেন্ট, ২ দুই গাড়ি  ইটের খোয়া ও ৬ হাজার ইট মজুদ রাখেন। তিনি বাড়িতে না থাকার কারণে একটি সংঘবদ্ধ চক্র ওই নির্মাণ সামগ্রী চুরি করে নিয়ে যায়। চুরিকৃত নির্মাণ সামগ্রীর বর্তমান বাজার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। এই ঘটনায় তিনি কেরানীগঞ্জ মডেল থানায় প্রায় দুই মাস পূর্বে একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও তিনি কোনো প্রতিকার পাননি।
এ ব্যাপারে এই অভিযোগের তদন্তকারী কর্মকর্তা মডেল  থানার এস আই  খাইরুলের যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি  আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *