মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ১টি ড্রাম ট্রাক ২টি ট্রলিসহ অবৈধ মাটি কাটায় ৪ জনকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। মঙ্গলবার(১৮ এপ্রিল) সকাল ১১ টার দিকে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন,উপজেলার বলধারা ইউনিয়নের দক্ষিন বলধারা গ্রামেন আব্দর রাজ্জাকের ছেলে সোহেল রানা (২৬),মানিকগঞ্জ সদর থানা মিতরা গ্রামের ছকেল উদ্দিনের ছেলে মো.বাবু (২২),সায়েস্তা ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে রমজান আলী ধ৭বায়রা ইউনিয়নের স্বরূপপুর মনোয়ারের ছেলে মিজানুর(১৮)
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন,গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাটি বহনকারী একটি বড় ড্রাম ট্রাক ও ০২টি ট্রলিগাড়ী আটক করিয়া সড়ক পরিবহন আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
