সিংগাইরে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি রাজু গ্রেপ্তার

মো. রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে : মানিকগঞ্জের সিংগাইরে স্বামীকে গাজীগান গাওয়া নিষেধ ও অন্য নারীর সাথে সম্পর্কে বাঁধা এবং যৌতুকের জন্য স্বামী রাজু মন্ডলের হাতে প্রাণ দিতে হয়েছিলো এক সন্তানের জননী মুক্তা আক্তারকে। স্ত্রীকে হত্যা করে পালিয়ে থাকা স্বামী রাজু মন্ডলকে এক মাস পর রাজবাড়ী থেকে গ্রেপ্তার করেছেন পুুলিশ।

রোববার রাতে সিংগাইর থানা পুলিশ রাজুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এনিয়ে আলোচিত মুক্তা হত্যা মামলায় ৫জন আসামিই গ্রেপ্তার হয়েছে।

মামলা বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে , গত ১২ মার্চ দুপুরে সিংগাইর উপজেলার পূর্বভাকুম গ্রামে রাজু মন্ডল শ্বশুড় বাড়িতে গিয়ে স্ত্রী মুক্তা আক্তারকে শ্বাসরোধ ও শাবল দিয়ে আঘাত করে হত্যা করে। এর পর রাজু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় মুক্তার মা রৌশন আরা বাদি হয়ে রাজুকে প্রধান আসামিসহ ৫ জনের নামে মামলা করেন। ঘটনার দুই দিন পর পুলিশ রাজুর বাবা পলাশ মন্ডল মা আকলিমা খাতুন, ভাই বাদল মন্ডলকে গ্রেপ্তার করেন। আরেক ভাই আকাশ মন্ডল ১০ এপ্রিল আদালতে আত্মসর্মপন করেন। মামলার প্রধান আসামি পলাতক থাকায় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালান। রোববার সাড়ে তিন টার দিকে মামলার প্রধান আসামি রাজু মন্ডলকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থেকে গ্রেপ্তার করে।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মিজানুর রহমান জানান, আলোচিত মুক্তা হত্যাকান্ডের একমাস তিন দিন পর প্রধান আসামি রাজু মন্ডলকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু তার স্ত্রী মুক্তাকে হত্যা দায় স্বীকার করেছেন। আদালতে ১৬৪ ধারায় দায়স্বীকারোক্তি দিতে রাজু রাজি হয়েছেন। সোমবার আসামিকে আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *