নবাবগঞ্জে ফসলি জমির মাটি কাটার দায়ে পাঁচ জন আটক

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কৈলাইল ইউনিয়নের রায়পুর চক এলাকায় অভিযান চালিয়ে ফসলি জমির মাটি কাটার দায়ে পাঁচ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম। আটককৃতরা হলেন স্থানীয় রায়হান, আমিনুল, সোহেল ও নিলয়।
ভ্রাম্যমাণ আদালত সুত্র জানায়, উপজেলার কৈলাইল ইউনিয়নের রায়পুর চক এলাকায় কৃষিজমির মাটি কেটে বিক্রি করছে খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে অবৈধ মাটি কাটার সাথে জড়িত পাঁচ জন শ্রমিককে আটক করা হয়। সেই সাথে মাটি কাটার একটি ভ্যেকু ও ৪টি মাহেন্দ্র গাড়ি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ভ্রাম্যমাণ আদালত কাজে সহায়তা করেন নবাবগঞ্জ থানা পুলিশের একটি টিম। নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম বলেন, কৃষি জমি রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *