শরীয়তপুর জেলা প্রতিনিধি: শরীয়তপুর উপজেলার ঢাকা শরীয়তপুর মহাসড়কের শিল্পকলা এবং চৌরঙ্গী মোড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় হেলমেট ও লাইসেন্সবিহীন চালকসহ নানা অনিয়মের কারণে ৬ জনকে জরিমানা করা হয়। ৬ মামলায় ৩ হাজার ৩ শত টাকা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত ও ১ জন অপ্রাপ্ত বয়স্ক চালকের বাইক জব্দ করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
সোমবার (৩ এপ্রিল ) দুপুর ২ টা হতে ৪ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র জানান, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জেলা প্রশাসকের নির্দেশে মহাসড়ক এলাকায় এই অভিযানে ৭টি বাইক আটক করা হয় এবং ৬ জন বাইক চালকের সঠিক কাগজপত্র ও হেলমেট না থাকায় ৩ হাজার ৩ শত টাকা জরিমানা ও ১ জন অপ্রাপ্ত বয়স্ক চালকের বাইক জব্দ করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
জানা গেছে শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্রের নেতৃত্বে শরীয়তপুর মহাসড়কের শিল্পকলা এবং চৌরঙ্গী মোড় এলাকায় অভিযান চালিয়ে নাম্বার বিহীন মোটরসাইকেল, লাইসেন্স ও হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল চালানো এবং একের অধিক আরোহী বহন করার অভিযোগে ৬ জনের বিরুদ্ধে করা মামলায় ৩ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয় এবং অপ্রাপ্ত বয়স্ক ও ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন বিষয়ে নজরদারি করছি। তবে মোটরসাইকেল চালকদের ক্ষেত্রে হেলমেট পরিধান বাধ্যতামূলক নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং শরীয়তপুর শহরের সড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনা থেকে ফিরিয়ে আনতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। মোবাইল কোর্ট চলাকালীন সময় উপস্থিত ছিলেন, পালং মডেল থানার পুলিশ ফোর্সসহ আনসার সদস্যরা।
