কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে জাপান ইন্টার ন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় ৪দিন ব্যাপিভূমি আইন ও ভূমি অধিকার বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এই প্রশিক্ষন শুরু হয়। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিমের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) শাহাৎ হোসেন,কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিন সহকারী কমিশনার (ভূমি) আমেনা মারজান ও কেরানীগঞ্জ উপজেলা ফ্যাসিলেটেটর শাহীনা খাতুন।এই প্রশিক্ষণ নুষ্ঠানে ভূমি সেবা প্রাপ্তিরা অংশগ্রহণ করে।
