নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলার দোহার উপজেলা, পৌরসভা ও জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা হওয়ায় বর্ণাঢ্য আনন্দ র্যালি করেছে নব-নির্বাচিত কমিটির সদস্য ও বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের কর্মীরা। বুধবার দুপুরে দোহার উপজেলা পরিষদ প্রাঙ্গণে হাজারো কর্মীদের উপস্থিতিতে একটি র্যালি বের হয়ে জয়পাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড় হতে পূণরায় উপজেলা পরিষদে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আলমগীর হোসেন, দোহার পৌরসভা মেয়র মো.আলমাছ উদ্দিন, দোহার উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির অন্তর্জাতিক বিষয়ক সদস্য সুরুজ আলম সুরুজ, বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাসেদ চোকদার, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান সাদ্দাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক উদয় হুসাইন, উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত, পৌরসভা ছাত্রলীগের সভাপতি আল-আমিন হোসেন বাধন, সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, জয়পাড়া কলেজ শাখা ছাত্ররীগের সভাপতি শাহাদাৎ হোসেন ,সাধারণ সম্পদিক সাঈফ হোসেনসহ অন্যান্য নেতা কর্মীরা।
