দোহারে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার (১৭ মার্চ) সকালে দোহার  উপজেলা প্রশাসন, দোহার উপজেলা আওয়ামী লীগ  ও সহযোগী সংগঠনগুলো উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পৃথক পৃথকভাবে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে।

এছাড়া দোহার  প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগণ, থানা পুলিশ,  উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ বঙ্গবন্ধুর  জন্মদিনে আলোচনা সভা , মিলাদ মাহফিল  ও কেক কাটার মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করেন। এদিন দোহার  উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা, ক্লাবে দোয়া, ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম,  দোহার পৌর মেয়র মো. আলমাছ উদ্দিন, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক ব্যাপারি,  দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামালসহ আওয়ামী লীগ, কৃষক লীগ, ছাত্র লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *