মুন্সিগঞ্জ সিরাজদিখান সন্তোষপাড়া মহানাম যজ্ঞ উৎসবের সমাপ্তি

লতা মন্ডল বিশেষ প্রতিনিধি: শ্রীকৃষ্ণেন মুখনিসৃত বাণী বিশ্বের সকল প্রাণির শান্তি ও কল্যাণ কামনার মধ্য দিয়ে মুন্সিগঞ্জ সিরাজদিখান সন্তোষপাড়ায় শেষ হলো সাত দিনের ৫৬ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম যজ্ঞ উৎসব।  সন্ধ্যায় সমাপনী আসরের শ্রী শ্রী গৌর নিতাই সম্প্রদায় গান পরিবেশন করেন । বৃহস্পতিবার দ্বিপ্রহরে মহাপ্রভুর ভোগরাগ ও মহা প্রসাদ বিতরণের শ্রী শ্রী গৌর নিতাই মন্দিরে আঙ্গিনায় মহোৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। শ্রী শ্রী গৌর নিতাই মন্দির কমিটির সাধারণ সম্পাদক জয়ন্ত ঘোষ বলেন, কলির অবতারের এই মহাপথকে পাথেয় করে মহামানবের শ্বাশ্বত শান্তির প্রদীপটি ঘরে ঘরে জ্বেলে দেয়ার অভিপ্রায়ে এবারও ১৭ফাগুন ১৪২৯বাংলা ২মার্চ বৃহস্পতিবার হতে ২৩ ফাগুন ৮মার্চ বুধবার ভোরে নগরর্কীতণ দিয়ে শেষ হলো আমাদের অনুষ্ঠান।

শ্যামল ঘোষ,ডাঃ দেবব্রত ঘোষ সমীর, জ্ঞানদীপ ঘোষ,শুকলাল ঘোষ,সবুজ সিকদার, নারায়ন পোদ্দার ও সাধন দাস বলেন,
অশান্ত পৃথিবীর অশনী সংকেত শঙ্কিত করে তুলেছে সবাইকে, হিংসা-বিদ্বেষ আর সংঘাতের প্রতিচ্ছবি সর্বত্রই। অধর্ম আর কুসংস্কারের অনিশ্চিত অন্ধকারে নিমজ্জিত আমাদের বর্তমান ও ভবিষ্যত। অসহায় মানুষের উদ্ধারকল্পে বিশ্ব শান্তি ও মুক্তির মহামন্ত্র শ্রী শ্রী তারকাব্রহ্ম মহানাম সংকীর্তন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *