কেরানীগঞ্জে নারী দিবসে আলোচনা সভা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : কেরানীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে উপজেলা চত্বরে একটি র‍্যালি বের করা হয়। পরে উপজেলা অডিটেরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানা, উপজেলা সমবায় কর্মকর্তা তাসলিমা বেগম, উপজেলা খাদ্য কর্মকর্তা কাকন বসাক, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শাহীনা বেগম, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা আরতি মজুমদার ও উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রামার কামরুন নাহার প্রমুখ। অনুষ্ঠানে ৬৩ জন নারীদের মধ্যে ১৪লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *