সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে সদ্য যোগদানকৃত ওসি সৈয়দ মিজানুর ইসলামের সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে থানা চত্বর গোলঘরে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সদ্য যোগদানকৃত ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, পুলিশ সাংবাদিক মিলে মিশে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন কিশোর গ্যাং, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ যেকোনো অপরাধ রোধ করা সম্ভব। তাই তিনি সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।
সাংবাদিকদের মধ্যে মতামত ব্যক্ত করেন, সাংবাদিক মাসুম বাদশা, সিরাজুল ইসলাম, রকিবুল হাসান বিশ্বাস, মোহাম্মদ আলী রিপন, সাইফুল ইসলাম (তানভীর) এফএম ফজুলল হক ফজলু, মোবারক হোসেন, সুজন মাহমুদ, আবুল কালাম আজাদ, মশিউর রহমান শামীম প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, ইন্সপেক্টর (তদন্ত) মানবেন্দ্র বালো, পুলিশ উপ-পরিদর্শক রাকিবুল ইসলাম, সাংবাদিক মো. সোহরাব হোসেন, আতাউর রহমান, মোস্তাক আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, মিলন মাহমুদ, আতিকুল ইসলাম, রেজাউল করিম, হাবিবুর রহমান (রাজিব), জয়নাল আবেদীন জয়, সানোয়ার হোসেন, মাহমুদুল হাসান প্রমুখ।
