লতা মন্ডল সিরাজদিখান (মুন্সিগঞ্জ) থেকে : মুন্সিগঞ্জ সিরাজদিখান ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় উপজেলা মোর বাসস্ট্যান্ড সংলগ্ন আলোচনা সভা, অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক হাজী আব্দুল করিম শেখ, বীর মুক্তিযোদ্ধা মতিন হাওলাদার, ইকবাল হোসেন সুরুজ, আসলাম খান, হাফেজ ফজলুল হক, সুবীর চক্রবর্তী, শেখ মনির হোসেন মিলন, মঈনূল হাসান নাহিদ, তাইজুল ইসলাম পিন্টু, অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন, রাকিবুল ইসলাম রাকিব, হেলেনা ইয়াসমিন, মো. রাসেল শেখ প্রমুখ।
