লতা মন্ডল সিরাজদিখান (মুন্সিগঞ্জ) থেকে : মুন্সিগঞ্জ সিরাজদিখানে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণীসহ নানা কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (৭ মার্চ) সকাল ৯ টার দিকে উপজেলা প্রশাসন, সংসদ সদস্যের প্রতিনিধি, উপজেলা পরিষদ, সিরাজদিখান থানা, উপজেলা আওয়ামী লীগ, সাথী সমাজকল্যাণ সংস্থা, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব,পল্লী বিদ্যুৎ সমিতিসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ হতে উপজেলা বর্ধিত অংশে অবস্থিত কমপ্লেক্সে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বদরুদ্দোজা চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক, সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা, ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিন, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, বীর মুক্তিযোদ্ধাগণসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে উপজেলা পরিষদে পতাকা উত্তোলন, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
