নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করেছে ঢাকা জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। ভাষণের স্মৃতি-বিজড়িত ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন দলের নেতাকর্মিরা ।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহাবুবুর রহমান, আওয়ামীলীগ নেতা কাজী শওকত হোসেন শাহিন, কেরাণীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিদুল হক, কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ।
