সিরাজদিখানে মনির হোসেন নামে এক ব্যক্তি নিখোঁজ, থানায় জিডি

লতা মন্ডল -সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ সিরাজদিখান টেংগুরিয়াপাড়া এলাকা থেকে মনির হোসেন (৩০)নামে একজন কর্মচারী নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে পরিবার। মনির হোসেন আকিজ কোম্পানীর ডিলার মালেক বেপারীর ছেলে মেজবাউদ্দিন ডেলেভারী ম্যান হিসেবে কর্মরত। এ ঘটনায় রবিবার মনির হোসেনের স্ত্রী সুবর্ণা আক্তার সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন,জিডি নং- ১১৬৪। সুবর্ণা আক্তার সাংবাদিকদের বলেন, গত শনিবার সকালে মনির হোসেন কর্মস্থলে যান। ওইদিন বিকেল থেকে তাঁর সঙ্গে মোবাইলে ফোনে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। পরিবার জানায়, সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের পূর্ব রাজদিয়া এলাকায় স্ত্রী ও দুই মেয়েসহ থাকতেন মনির হোসেন । প্রায় এক বছর পূর্বে আকিজ কোম্পানীর ডিলার মেজবাউদ্দিনের মালপত্র ডেলিভারী দেওয়ার কাজে যোগ দেন মনির হোসেন। গত শনিবার সকালে টেংগুরিয়াপাড়া মোড় থেকে তিনি বের হন।
সিরাজদিখান থানার (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, মনির হোসেন নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *