নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় সুতারপাড়া আব্দুল হামেদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারী) সকালে সুতারপাড়া আব্দুল হামেদ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সভাপতি মেজর মোহাম্মদ নাজমুল্লাহেল ওয়াদুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আলমগীর হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, সুতারপাড়া আব্দুল হামেদ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক,দোহার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও লায়ন্স ক্লাব অব ‘ঢাকা ফ্রীডম’ প্রেসিডেন্ট লায়ন আব্দুস সালাম চৌধুরী, সুতারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক হাজী আব্দুল জলিল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুল কাদের, সুতারপাড়া ৮ নং ওয়ার্ডের মেম্বার মো. মনির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নগেন্দ্র কুমার সিংহ, সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। পরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ও মেধা শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।
