দোহারে জাটকা ইলিশ জব্দ করে মাদরাসায় বিতরণ

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলার ভোরে মৈনটঘাটে অবৈধভাবে জাটকা ইলিশ বিক্রি করার সময় অভিযান চালিয়ে ৫৫ কেজি ইলিশ জব্দ করেছে উপজেলা প্রশাসন । শনিবার সকালে উপজেলার মৈনটঘাট মাছ আড়তে এ অভিযান পরিচলানা করা হয়। জাটকা ইলিশ বিক্রির সময় দুই মাছ বিক্রেতা আটক করা হয়, পরে তাদেরকে জরিমানা করে ছেরে দেওয়া হয়।
শনিবার সকলে মৈনটঘাটে পাইকারি মাছ আড়তে এই অভিযান পরিচালনা করেন দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম মুস্তাফিজুর রহমান।
এ সময় আড়তে জাটকা ইলিশ মাছ বিক্রির সময় জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে এসব মাছ স্থানীয় তিনটি মাদ্রাসায় এতিমখানায় বিতরণ করেন।
উপজেলার সহকারী কমিশনার এসএম মুস্তাফিজুর রহমান বলেন, জব্দ করা মাছ তিনটি এতিম খানায় বিতরণ করা হয়েছে। জাটকা ইলিশ বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। বাজারে ও আড়তে আমাদের নিয়মিত অভিযান চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *