নবাবগঞ্জে ৫০ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতি‌বেদকঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ৫০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ রুবেল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার কাশিমপুর গ্রামের নিজ বাড়ি থেকে মাদক ব্যবসায়ী রুবেলকে আটক করা হয়। আটককৃত রুবেল উপজেলার কাশিমপুর গ্রামের নজরুলের ছেলে। সে ওই গ্রামের ফরিদা বেগমের বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ সূত্রে জানা যায়, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম শেখ এর নেতৃত্বে থানার অফিসার ও ফোর্সদের সহায়তায় বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কাশিমপুর এলাকা হতে মাদক ব্যবসায়ী রুবেলকে আটক করে। পরে তার কাছ থেকে ৫০ লিটার দেশীয় তৈরীয় চোলাই মদ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে ধারা-৩৬(১) সারণির২৪(খ) নবাবগঞ্জ থানায় রুবেলে নামে একটি মামলা হয়েছে।
নবাবগঞ্জ থানা ডিউটি অফিসার পুলিশ উপ-পরিদর্শক ওয়াহিদুজ্জামান জানান, মাদক ব্যবসায়ী রুবেলকে মাদক আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *