নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় চুড়াইন ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে কৃষিজমির মাটি কাটার দায়ে নজরুল ইসলাম (৩৮) নামে এক জনকে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সকালে সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আ. হালিম। সাজাকৃত নজরুল ইসলাম দোহার উপজেলার নারিশা ইউনিয়নের ইস্্রাফিল বেপারীর ছেলে।
ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, উপজেলার চুড়াইন ইউনিয়নের গোবিন্দপুর চক এলাকায় কৃষিজমির মাটি কেটে বিক্রি করছে খবর পেয়ে সেখানে ভ্রাম্যামান অভিযান পরিচালনা করে নজরুল ইসলাম নামে এক ব্যাক্তিকে পরে তাকে আটক করা হয়। সেই সাথে মাটি কাটার একটি ভ্যেকু ও বহনকারী মাহেন্দ্র গাড়ি জব্দ করা হয়েছে। ভ্রাম্যমান আদালতে নজরুল ইসলামকে ২০ দিনের বিনাশ্রম সাজা প্রদান করে কারাগারে পাঠান নির্বাহী ম্যাজিষ্ট্রেট। ভ্রাম্যমান আদালত কাজে সহায়তা করেন নবাবগঞ্জ থানা পুলিশের একটি টিম। নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আ. হালিম বলেন, কৃষি জমি রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। তবে নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের সাহেবখালী চক, বান্দুরা ইউনিয়নের চানলাই চক, নয়নশ্রী ইউনিয়নের বিলপল্লী চক, ছাড়াও শিকারীপাড়া ইউনিয়নের তিনটি জায়গার সহ উপজেলার প্রায় ৩০টি র্স্পটে দিনে-দুপুরে কৃষি জমির মাটি কেটে উপজেলার বিভিন্ন ইটভাটায় সরবাহ করছেন বিভিন্ন রাজনৈতীক দলের নেতারা ও জনপ্রতিনিধিরা। এসব অবৈধ মাটি কাটার বিরুদ্ধে বুধবার বিকালে মানববন্ধনও হয়েছেন উপজেলার সুশিল সমাজ।
