আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে পূস্পার্ঘ অর্পণ করে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানালেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির

নিজস্ব প্রতিবেদক:বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস পালন করেছেন নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মিরা। একুশের চেতনায় উদ্ভাসিত হয়ে ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পূস্পার্ঘ অর্পণ করে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতাকর্মিরা।

এসময় উপস্থিত ছিলেন- নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নু, সহসভাপতি আব্দুল ওয়াহিদ, হুমায়ন চৌধুরি, প্রচার ও প্রকাশনা সম্পাদক লেলিন আহম্মেদ রাসেল, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক জুলিয়ান গমেজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মহসিন রহমান আকবর, যুবদল নেতা দুর্জয় মাহমুদ সোহেল, মহিলা দলের বিলকিস চৌধুরি, রুনা ইসলাম, জোসনা আক্তার প্রমুখ।

এছাড়াও নবাবগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, আওয়ামীলীগ, জাতীয় পার্টি, নবাবগঞ্জ প্রেসক্লাব সহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের নেতাকর্মিরা ফুল দিয়ে শহীদদের স্বরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *