নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জে পুরাতন বান্দুরা ‘ড্রিম বয়েজ ‘ গ্রুপের উদ্যোগে ২১ শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিনামূল্য স্বাস্থ্য সেবা কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (২১ শে) ফেব্রুয়ারি সকাল ৯ থেকে বিকাল ৩ টা পর্যন্ত পুরাতন বান্দুরা ইদগাহ মাঠে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে দুই শতাধিক মানুষের মাঝে সেবা প্রদান করেছেন। সেবা প্রদানকারী অর্থোপেডিক সার্জেন (এমবিবিএস) ডা: মিরাজ খান স্বাস্থ্য সেবা প্রদান করেন।
এ সময় তিনি বলেন, বিনামূল্য আমরা মানুষের বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে আসছি। যেমন: হাটু ব্যাথা, কোমর ব্যাথা, বিভিন্ন জয়েন্টে ব্যাথা সহ শিশু মেডিসিন রোগের চিকিৎসা করে থাকি।
গ্রুপের সভাপতি মো: মনির বেপারী বলেন, আমরা সামাজিক কর্মকান্ডে সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। করোনা কালীন সময় আমরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে। মানুষের সেবা দিয়েছি। কেউ অসহায়ত্বের হাত বাড়িয়ে দিলে আমরা চেষ্টা মানুষকে সাহায্য করার। বিনামূল্যে সব কর্মসূচি আমরা পালন করি।
উক্ত কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুরাতন বান্দুরা ‘ড্রিম বয়েজ ‘ গ্রুপের সভাপতি মো: মনির বেপারী, সাধারণ সম্পাদক আওলাদ শিকদার, সাংগঠনিক সম্পাদক : মো: জাহিদ বেপারী, কোষাধ্যক্ষ রাশেদ মোল্লা, প্রতিষ্ঠাতা সদস্য মো: রাসেল, সাকিব রানা, জুয়েল শিকদার, মো: মিঠুন, মো: জনি সিদ্ধা, তৌফিক আহম্মেদ, মো: জাবেদ প্রমুখ।
