লতা মন্ডল, সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি ঃ
মুন্সীগঞ্জ সিরাজদিখানে বিশ্বের সকল প্রাণির শান্তি ও কল্যাণ কামনায় ৪৮ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া (চোরমর্দ্দন) গ্রামে গত ১৯ জানুয়ারী শুক্রবার শ্রীমদ্ভগবত পাঠ ও অধিবাস দিয়ে ৪৮ প্রহর একনাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়। মঙ্গলবার ভোরের কীর্তন ও শ্রী শ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তণদিয়ে শেষ হয়।
ভক্ত সম্মিলিত দানিয়াপাড়া শ্রী শ্রী মদন মোহন রাধারানী জিউর মন্দিরে সকল দীনহীন ভক্তবৃন্দের আয়োজনে মদন মোহন রাধারানী জিউর মন্দিরে আঙ্গিনায় মঙ্গলবার মহোৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সার্বজনিন এই উৎসবে সার্বিক সহযোগিতা করছেন, দানিয়াপাড়া শ্রী শ্রী মদন মোহন রাধারানী জিউর মন্দির কমিটির সভাপতি ধ্রুবলাল বনিক, দানিয়াপাড়া শ্রী শ্রী মদন মোহন রাধারানী জিউর মন্দির কমিটির সাধারণ সম্পাদক চন্দ্র নাথ বনিক, দানিয়াপাড়া শ্রী শ্রী মদন মোহন রাধারানী জিউর মন্দির কমিটির সহ-সভাপতি মদন চক্রবর্তী,দানিয়াপাড়া শ্রী শ্রী মদন মোহন রাধারানী জিউর মন্দির কমিটির সহ-সভাপতি শ্যাল নাথ,দানিয়াপাড়া শ্রী শ্রী মদন মোহন রাধারানী জিউর মন্দির কমিটির অর্থ সম্পাদক গৌতম বনিক, দানিয়াপাড়া শ্রী শ্রী মদন মোহন রাধারানী জিউর মন্দির কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক অলক নাথ বনিক, দানিয়াপাড়া শ্রী শ্রী মদন মোহন রাধারানী জিউর মন্দির কমিটির সদস্য মদন মোহন বনিক, ডাঃ পুলক নাথ বনিক প্রমুখ।
উপজেলা দানিয়াপাড়া গ্রামের সনাতন ধর্ম যাযক মদন চক্রবর্তী বলেন, কলির অবতারের এই মহাপথকে পাথেয় করে মহামানবের শ্বাশ্বত শান্তির প্রদীপটি ঘরে ঘরে জ্বেলে দেয়ার অভিপ্রায়ে এবারও ২ফাল্গুন ১৪২৯বাং ১৫ ফেব্রুয়ারী বুধবার হতে ৭ ফাল্গুন ২০ ফেব্রুয়ারী সোমবার ভোর নগরর্কীতণ দিয়ে শেষ হলো আমাদের অনুষ্ঠান।
অশান্ত পৃথিবীর অশনী সংকেত শঙ্কিত করে তুলেছে সবাইকে, হিংসা-বিদ্বেষ আর সংঘাতের প্রতিচ্ছবি সর্বত্রই। অধর্ম আর কুসংস্কারের অনিশ্চিত অন্ধকারে নিমজ্জিত আমাদের বর্তমান ও ভবিষ্যত। তাই যন্ত্রণাক্লিষ্ট ও ত্রিতাপদগ্ধ এই অসহায় মানুষের উদ্ধারকল্পে মুক্তির দূতরূপে আবির্ভূত হয়ে মহাবতারী শ্রী শ্রী গৌর সুন্দর লীলাচ্ছলে বিলিয়েছিলেন বিশ্ব শান্তি ও মুক্তির মহামন্ত্র শ্রী শ্রী তারকাব্রহ্ম মহানাম সংকীর্তন।
লতা মন্ডল
