নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার লটাখোলা উচ্চ বিদ্যালয়ের ৩১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও শহিদ মিনার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার লটাখোলা উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
পরে দোহার উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী লায়ন আব্দুস সালাম চৌধুরীর নিজস্ব অর্থায়নে ৫২ তম শহিদ মিনার উদ্বোধন করা হয়।

লটাখোলা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুর রহমান আকন্দের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশে^র আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়মীলীগের সহ-সভাপতি লায়ন আব্দুস সালাম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রকিব হাসান, উপজেলা আওয়মীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বাসার মৃধা, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক নবী হোসেন, যুবলীগ নেতা আলামিন চোকদার, সাবেক ছাত্রনেতা রাসেল আকন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।
