দোহারে তানজিম ট্রাভেলস ট্যুরস এন্ড ওমরাহ হজ্ব সার্ভিসের উদ্বোধন

 নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় তানজিম ট্রাভেলস ট্যুরস এন্ড ওমরাহ হজ্ব সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জয়পাড়া বেগম আয়েশা কমপ্লেক্সের ২য় তলায় এর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লায়ন আব্দুস সালাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস শুকুর জিহাদি, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজ, দোহার পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন মাঝি, জয়পাড়া ক্লিনিকের চেয়ারম্যান শফিকুল তালুকদার, যুবলীগ নেতা বায়েজিদ হোসেন বাদল চোকদার, দোহার পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম শুকুর, দোহার প্রেসক্লাবের সহ-সভাপতি মাহবুবুর রহমান টিপু, দোহার থানার এস আই মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন ঢাকা জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি মো. সাইফুল ইসলাম। তানজিম ট্রাভেলস ট্যুরস এন্ড ওমরাহ হজ্ব সার্ভিসের পরিচালক মাওলানা শফিকুল ইসলাম ও মো. লিটন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *