নিজস্ব প্রতিবেদক: মালিকান্দা মেঘুলা উচ্চ বিদ্যালয়ের ৮১তম ব্যাচের মিলনমেলা ঢাকার দোহার উপজেলার মালিকান্দা মেঘুলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৮১তম ব্যাচের মিলনমেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার নারিশা ইউনিয়নের মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজ মাঠে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়টির এসএসসি ১৯৮১ ব্যাচের শিক্ষার্থীরা তাদের পরিবার পরিজনসহ অংশগ্রহণ করে। এ সময় তারা স্কুল জীবনের স্মৃতি চারণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অজয় কুমার রায়, সামছুদ্দিন মাস্টার, আওলাদ মোড়ল, মহিউদ্দিন, বাশার মৃধা, মিলন শিকদার, আকরাম হোসেনসহ মালিকান্দা মেঘুলা উচ্চ বিদ্যালয়ের ৮১ ব্যাচের অন্যান্য শিক্ষার্থীরা।
