সন্ত্রাস-মাদক ও জঙ্গিবাদের বড় শত্রু খেলাধুলা-পনিরুজ্জামান তরুন

মো. নাজমুল হোসেনঃ শিক্ষার পাশাপাশি যুবকরা যদি খেলাধুলায় মগ্ন থাকে তাহলে সমাজে অপরাধ কমে যাবে। খেলাধুলা সন্তাস-মাদক ও জঙ্গিবাদের সবচেয়ে বড় চিকিৎসা।  ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের শোল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন এসব কথা বলেন।
তরুন বলেন, আপনারা জানেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ক্রীড়া অনুরাগী। তিনি খেলাধুলাকে সব সময় গুরুত্ব দিয়ে থাকেন। শুধু তাই নয় আমাদের সাংসদ প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান যদি শুনেন কেউ খেলাধুলায় সাফল্য অর্জন করেছেন তাকে তিনি বিভিন্ন ভাবে উৎসাহ দেন।
নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শোল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মিজানুর রহমান ভুইয়া কিসমতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইঞ্জি. আরিফুর রহমান শিকদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুল হক ফজল, শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন খান, শোল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক ভুইয়া, সাধারণ স¤পাদক ও সাবেক শোল্লা ইউপি চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান তুহিন। অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিন খান, কোষাধ্যক্ষ সুজন বাবু, বক্সনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বার্নাড তপন গমেজ, সাধারণ সম্পাদক শামিমুল আহাদ রনক, অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি সারোয়ার হোসেন খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *