নিজস্ব প্রতিবেদক: “দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদ্যাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এর আয়োজন করেন। শুক্রবার বেলা সাড়ে ১০টায় বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনে পতাকা উত্তোলন করে কর্মসূচির সূচনা করা হয়। পরে উপজেলা ফটকে দুর্নীতি বিরোধী মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে সর্বস্তরের জনগন অংশগ্রহন করেন। উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শিক্ষাবিদ মানবেন্দ্র দত্ত। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. শাহ্ আলম মাস্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, এম মুহীয়্যূদ্দীন ভূ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রনিজৎ কুমার রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাহিদুজ্জামান, উপজেলা প্রকৌশলী জুলফিকার হক চৌধুরী, নারী ও শিশু অধিকার কর্মী মাধুরী বণিক, বারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ বারী বাবুল, সাংবাদিক খালিদ হোসেন সুমন প্রমুখ।
