দোহারে কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

 নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তুলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন।

এসময় মো. আলমগীর হোসেন বলেন, তরুণরা দেশ, জাতি ও সমাজের উজ্জল নক্ষত্র, জাতির আগামী দিনের কর্ণধার। সমাজ ও দেশকে আরও গতিশীল করতে জাতির মূল চালিকাশক্তি হলো তরুণরাই। কিন্তু তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে মাদক। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক ও বিনোদনের বিকল্প নেই। তবে মাদকের হাত থেকে সন্তানকে রক্ষা করতে অভিভাবকের গুরুত্ব অপরিসীম। তাছাড়া মসজিদের ইমামরা শুক্রবার মাদকের কুফল সম্পর্কে বয়ান দিতে পারেন।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলমের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন,  পৌর মেয়র মো. আলমাছ উদ্দিন, নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুন, বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাশেদ চোকদার, কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাদের মন্ডল, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ুব আলী,সুতারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো. নাসির উদ্দিন, রাইপাড়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেনসহ আওয়ামী অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *