নবাবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে শিক্ষকসহ ৩ জনকে পিটিয়ে আহত

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় শিক্ষক মোস্তফা কামাল (৪০), তার স্ত্রী (৩০), ভাগিনা (৭) কে পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
২৫ অক্টোবর (মঙ্গলবার) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের হাগ্রাদি অক্সফোর্ড কিন্ডার গার্টেন জমি জবর দখল চেষ্টাকালে বাঁধা দিলে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। আহত শিক্ষক মোস্তফা কামাল ঐ বিদ্যালয়ের পরিচালক ও অধ্যক্ষ।
এবিষয়ে বৃহস্পতিবার সকালে নবাবগঞ্জ প্রেসক্লাবে এসে শিক্ষক মোস্তফা কামাল এ অভিযোগ করেন।
অভিযোগে জানা যায়, হাগ্রাদি মৌজার আরএস ১৫৮ ও ১৮০নং খতিয়ানের আরএস ৫২৪নং দাগের ৪১ শতাংশ জমি পৈত্রিক সূত্রে ও ২০ শতাংশ জমি ক্রয়কৃত সম্পত্তি শিক্ষক মোস্তফা কামালের পরিবারের। এর কিছু অংশ জমি নিয়ে স্থানীয় আইয়ুব আলী, আজাহার, রেজ্জাক গংদের সাথে বিরোধ চলছিল। জমির অংশে হাগ্রাদি অক্সফোর্ড কিন্ডার গার্টেন নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
২৫ অক্টোবর (মঙ্গলবার) বিকাল সাড়ে ৩টার দিকে কিন্ডার গার্টেনের দক্ষিণ দিকের দেয়াল ভাঙছিল আইয়ুব আলী (৫০), রেজ্জাক (৪২), আসিফ (১৮), রজ্জব (৩৮), কাউসার (২০), আজাহার (৫৫)সহ অজ্ঞাত লোক। এসময় শিক্ষক মোস্তফা কামাল তাদের বাঁধা দিলে প্রতিপক্ষের লোকজন তাকে গেইট থেকে ধরে নিয়ে শাপল, দা, লাঠি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে শিক্ষকের বাড়িতেও হামলা করে তারা। হামলাকারীরা তার ভাগিনা সিয়াম (৭) ও স্ত্রী কেও মারধর করে নিলাফুলা জখম করে। মাথায় গুরুত্বর আহতাবস্থায় শিক্ষক মোস্তফা কামালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
প্রতিপক্ষের পরিবারের মো. আইয়ুব আলী শিক্ষককে মারধর করে আহত করার বিষয়টি স্বীকার করে মুঠোফোনে সংবাদকর্মীকে জানান, ঘটনার সময়ে তিনি বাড়িতে ছিলেন না। ঘটনার দিন জমির পরিমাপ হচ্ছিল। মাপে তারা ঐ দেয়াল পর্যন্ত পেয়েছেন। তাই তারা স্থানীয় ইউপি সদস্যের নির্দেশে দেয়াল ভাঙছিলেন।
এ হামলার ঘটনায় নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে বারুয়াখালী তদন্ত কেন্দ্রের এএসআই আবু তাহের সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *