দোহারে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা: লম্পট শাহজাহান গ্রেফতার

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার দোহার উপজেলায় ৯ বছর বয়সী এক মেয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় শাহজাহান (৪০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত ২২ অক্টোবর রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাহজাহান উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিচন্ডি গ্রামের মো. সরদারের ছেলে।
শিশুর বাবা অভিযোগ করেন, গত ১৫ অক্টোবর পাশের বাড়ির সমবয়সী মেয়ের সাথে শাহজাহানের বাড়িতে খেলতে যায়। এসময় লম্পট শাহজাহান চাচা বলে শিশুকে ঘরে ডেকে নেয়। পরে ভয়ভীতি দেখিয়ে লজ্জাস্থানে হাত দেয় এবং ধর্ষণ চেষ্টা করে। শিশুটি ভয়ে ঘটনাটি কাউকে জানায়নি।
কয়েকদিন শিশুটি খেলতে না যাওয়ায় বাবা-মায়ের সন্দেহ হয়। জিজ্ঞেস করলে সে ঘটনা জানায়। এঘটনায় ২০ অক্টোবর দোহার থানায় লিখিত অভিযোগ দেয়া হলে রাত ১১টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে ২২ অক্টোবর এ ঘটনায় থানায় মামলা রজু হয়। ২৩ অক্টোবর সকালে তাকে জেল হাজতে পাঠানো হয় বলে জানা যায়।
শিশুর বাবা অভিযোগ করে বলেন, শাহজাহান লম্পট ধরনের লোক। এর আগে আরও কয়েকটি শিশুকে শারীরিক নির্যাতন করেছে বলে জানি। আমি ওই লম্পটের বিচার চাই।

এ বিষয়ে  দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল জানান,  থানায় মামলা দায়ের হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত আসামি শাহজাহানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *