নিজস্ব প্রতিবেদক: এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় ঢাকার দোহার উপজেলার মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) সকালে উক্ত প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারিশা ইউপি চেয়ারম্যান ও মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির সদস্য সালাহউদ্দিন দরানী, সোলায়মান শরীফ, মো. ফিরোজ খালাসী, ডা. শাহজাহান, মো: রমজান হোসেন, মিজানুর রহমান, মো. আ. ওহাব, মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অজয় কুমার রায়, সহকারী প্রধান শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন, শিক্ষার্থীবৃন্দসহ আরও গন্যমান্য ব্যক্তিবর্গ।
