নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহারে আকর্ষণীয় পণ্যের সমাহার নিয়ে যাত্রা শুরু করল ব্যবসায়ীক প্রতিষ্ঠান ‘1 to 99 Plus’। শুক্রবার (০৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার মুক্তিযোদ্ধা মার্কেটের নিচ তলায় অনারম্বর আয়োজনে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়। পরে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারী বাহালুল বেপারী জানান, প্রতিটি ব্যবসার একটি লক্ষ্য থাকে। আমার এই প্রতিষ্ঠানে ব্যতিক্রম কিছু পণ্য থাকবে যা স্বল্প মূল্যে ক্রেতারা নিতে পারবেন। যেমন, শো-পিচ, বাচ্চাদের খেলনাসহ অন্যান্য পণ্য এখানে পাওয়া যাবে। আমরা শুরু থেকে সততা নিয়ে ব্যবসা পরিচালনা করছি। এর ধারাবাকিতা আগামীতেও বজায় থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. মোসলেম বেপারী, জয়পাড়া হাসপাতাল ও হাইস্কুল রোড ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক নুরু মোল্লা, বাবু চৌধুরী , ৬নং ওয়ার্ড কমিশনার হুমায়ন কবির, মশিউর রহমান তুহিন, বানিউল হুদাসহ আরও অনেকে।
