নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জে কলাকোপা ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সেফ মাইগ্রেশন ইউনিয়ন কমিটির দ্বি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এনজিও সংস্থা বাস্তবের আয়োজনে বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সভা করা হয়।
কলাকোপা ইউনিয়ন পরিষদ সচিব মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পরিষদের ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন, লুৎফা আক্তার, ফাতেমা বেগম, তেনজিন আহমেদ, বাবু লাল মোদক, প্রাক্তন শিক্ষক নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, স্থানীয় সংবাদকর্মী বিল্পব ঘোষ, শাহিনুর রহমান, বাস্তবের প্রজেক্ট ফ্যাসিলিলেটর আব্দুল্লাহ জিয়াউদ্দিন, ফিল্ড ফ্যাসিলিলেটর সীমা ঠাকুরসহ আরও অনেকে।
