দোহারে শর্ট-বাউন্ডারি ক্রিকেট ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের উত্তর রাধানগর এলাকায় শর্ট-বাউন্ডারী ক্রিকেট ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। গত সোমবার বিকেলে হাজী রকমান মাঠে উত্তর রাধানগরের যুব সমাজ খেলার আয়োজন করে।

উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা ওমর চোকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার পৌরসভা অাওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর চোকদার।

ফাইনাল খেলায় অংশ নেয় উত্তর রাধানগর যুবসংঘ বনাম নুরপুর সেভেন স্টার ক্লাব। খেলায় বিজয়ী হয় উত্তর রাধানগর যুবসংঘ। বিজয়ী দলকে দেওয়া হয় ২৪” কালার এলসিডি টিভি।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার চোকদার, ৪.৫.৬ ওয়ার্ড ইউপি সদস্য অঞ্জনা, ছাত্রলীগ নেতা রাজীব শরিফ, শহিদ চোকদার, কাশেম, হাকিম, তুষার, আব্বাস, রাসেল, ছন্দু, সজিব, হৃদয় প্রমুখ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *