সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: “নিরাপদ মাছে ভরবো দেশ’বঙ্গবন্ধুর বাংলাদেশ”এ শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ এর শুভ উদ্বোধন উপলক্ষে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ,মৎস্যচাষি,মৎস্যজীবিদের অংশগ্রহনে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ জুলাই)সকাল ১০ টার দিকে সিনিয়র উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা অস্থায়ী হলরুমে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন-উপজেলা নির্বাহী অফিসার দিবপন দেবনাথ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান। এতে আরোও বক্তব্য রাখেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার,কৃষি কর্মকর্তা টিপু সুলতান স্বপন, মৎস্য সম্প্রাসরন কর্মকর্তা তাহেরা রাহমানিয়া,পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবিএম শাহীনুজ্জামান শিশির প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপজেলা পুকুরে পোনামাছ অবমুক্তকরন করা হয়েছে।
