দোহারে শ্রমিক লীগের আহবায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার শ্রমিক লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার দক্ষিণ শিমুলিয়া এলাকায় এ কমিটি ঘোষণা করা হয়।
ঢাকা জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এম এ হামিদ মুন্না ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ৩০ সদস্যের আহবায়ক কমিটির নাম ঘোষণা করে,মো.সফি উদ্দিন (স্বপন) কে সভাপতি ও হাবিবুর রহমান খাঁন লন্টু, মো. ফটিক চাঁন,শেখ রেজাউল করিম, মো.আশরাফ, মো.হেলালকে যুগ্ম আহবায়ক হিসেবে নির্বাচিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.মাহবুবুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল হক, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুর ইসলাম বাবুল, আওয়ামীলীগ নেতা,অহিদুল ইসলাম চৌধুরী অনু,আ. রহিম বেপারী, সুতারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম খোকা,ফারুক ফকির,রুপক খন্দকারসহ উপজেলা শ্রমিক লীগের নেতাকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌরসভা শ্রমিকলীগের আহবায়ক মো.ফিরোজ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *