দোহারে কাউন্সিলর প্রার্থী জুলহাস উদ্দিনের নির্বাচনী উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ২১ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে দোহার পৌরসভা নির্বাচন, এরই মধ্যে ঘোষণা হয়েছে নির্বাচনী তফসিল। প্রার্থীদের প্রচারণা শুরু হয়েছে নির্বাচনী এলাকায়। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে উঠান বৈঠক করেছেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী পৌরসভা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও জয়পাড়া পূর্ববাজার উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক মো. জুলহাস উদ্দিন। অনুষ্ঠান শুরুর আগে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে উঠান বৈঠকে জরো হয় কাটাখালী এলাকার সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে ৮ নং ওয়ার্ডের বাসিন্দাদের জীবনযাত্রার মান ও নিজ নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যেতে জুলহাস উদ্দিনের প্রতি আহ্বান জানান উপস্থিত বক্তারা। দলমত নির্বিশেষে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার প্রতিশ্রতি দেন তারা। নিজ এলাকার মানুষের চাহিদা পূরণে ও এলাকার উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করে যাবেন বলে জানান কাউন্সিলর প্রার্থী মো. জুলহাস উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোতালেব খান, মো. আয়ুব মিয়া, আমিরুল ইসলাম মোল্লা, সিরাজুল ইসলাম, ওহাব খান, আলী আনোয়ার খান, পৌরসভা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহমুদুর রহমান টিটু, আলতাফ হোসেন বাবুল, জসিম উদ্দিন, সুজাহার খান, হিরা কাজী, আমজাদ হোসেন খোকন, মফজেল খান, নয়ন খান, বাবুল খন্দকার, আমিন উদ্দিন, ইকতিয়ার খান, জাহাঙ্গীর আলম, শাহ আলম রানা, অনন্য খান, মাসুদ খান, ইব্রাহীম, দোহার পৌরসভা যুবলীগের ৬ নং ওয়ার্ড সভাপতি সাজ্জাত হোসেন খান মজনুসহ কাটাখালী এলাকার সর্বস্তরের জনগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুর রশিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *