বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করে যেতে চাইঃ .মাহাবুবুর রহমান

মো. নাজমুল হোসেনঃ ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.মাহাবুবুর রহমান বলেন ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালবেসে রাজনীতি করে আসছি। শেখ মুজিব যখন কারাগারে বন্দি আমি জনতার সাথে সামনের কাতারে থেকে শেখ মুজিবের মুক্তির আন্দোলন করেছি। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করেছি বিধায় ৬৯ থেকে আজ অব্দি কারো সম্পদ দখল শোষন করতে পারিনি। রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে নবাবগঞ্জ উপজেলার তাশুল্লা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।
চেয়ারম্যান বলেন, ঢাকা জেলা পরিষদ সব সময় উন্নয়নে বিশ্বাসী। জননেত্রী শেখ হাসিনা আমাকে ভালবেসে ঢাকা জেলা পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। আমি আমার সততার সাথে এ দায়িত্ব পালন করতে সর্বাত্তক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি চাই ঢাকা জেলা পরিষদ হবে দুর্নীতি মুক্ত।
মাহাবুবুর রহমান বলেন, আমি কখনো কারো উপর জুলুম অত্যাচার করিনি। আমি সবসময় সবলের বিরুদ্ধে দুর্বলের পক্ষে থেকেছি। মানুষের কল্যাণে রাজনীতি করতে গিয়ে আমার জীবনের সোনালী দিন গুলো হারিয়ে ফেলেছি। বঙ্গবন্ধুকে জেল থেকে মুক্ত করতে গিয়ে ২৪ মাস কারাগারে থেকেছি। আমার শরীরে এমন কোনো স্থান নেই যেখানে তারা অত্যাচার করেনি।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি পলাশ চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান শাহজাহান মোল্লা, সদস্য ওয়াহিদুজ্জামান রনি, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার বসাক, দোহার পৌরসভা আওয়ামীলীগ নেতা কামরুজ বিশ্বাস, নারিশা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মো.শাহাবুদ্দিন, নয়নশ্রী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুউদ্দিন পত্তনদার, সুতারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি নূর ইসলাম খোকন, সাবেক ছাত্রনেতা আশিকুজ্জামান হিরন, মিজানুর রহমান, মোশারফ দেওয়ান, নয়নশ্রী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোরাদ আলী শিকদার, সাধারণ সম্পাদক খোকন মোল্লা, নয়নশ্রী ইউনিয়ন মহিলালীগের সভাপতি সাজেদা কাজী, যুবমহিলালীগের সভাপতি মেঘলা আক্তার স্বপ্না প্রমুখ। পরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *