নিজস্ব প্রতিবেদক। ঢাকার নবাবগঞ্জ ও মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সীমান্তবর্তী বোয়ালী হাই স্কুলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মো. সামছুদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপ-সচিব তালাত মাহমুদ খান, সাবেক ব্যাংকার শান্তিরঞ্জন সরকার, মাশরুম ইনস্টিটিউটের সহকারী পরিচালক বিজ্ঞানী ড. নিরোদ চন্দ্র সরকার। সভায় বিদ্যালয়ের ৮০ বছরপূর্তি উদযাপন উপলক্ষ্যে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়। এতে মো. সামছুদ্দিন আহমেদকে সভাপতি ও মো. মিরাজ মিয়াকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করা হয়। অন্যান্যরা হলেন সহ-সভাপতি মো.ওয়াজেদ আলী, মো. সিদ্দিকুর রহমান, মাধব চন্দ্র বিশ্বাস, মো. মিজানুর রহমান। সিনিয়র যুগ্ম সম্পাদক কিরণ চন্দ্র সরকার, সুলতান মো. গিয়াস উদ্দিন, আ. আওয়াল কিরণ। যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ হিরন, গাজী আবুল কালাম, মো. রাকিব হোসেন। সাংগঠনিক সম্পাদক মো. আওলাদ হোসেন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুস সালাম, কোষাধ্যক্ষ মো. সাইফুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান, আ. রউফ, লুৎফর রহমান, ড. বিধান চন্দ্র চক্রবর্তী, মো.আলী বদী মুন্সী প্রমুখ। সভায় বিদ্যালয়ের ৮০ বছরপূর্তি উদযাপন প্রস্তুতি ও অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ ও রেজিস্ট্রেশন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
