সিংগাইরে চলমান অভিযানে মোটরসাইকেল আটক-৪৭

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় এড়াতে সিংগাইর থানা পুলিশের চলমান অভিযানে দ্রুতগতি ও হেলমেট বিহীন ৪৭ টি মোটরসাইকেল আটক করেছেন থানা পুলিশ। বৃহস্পতিবার (৫ মে) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। পরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার এর নিদের্শনায় সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যার উপস্থিতিতে ট্রাফিক সার্জেন্টের মাধ্যমে ৩২টি মোটর সাইকেল আরোহীর প্রত্যেককে এক হাজার টাকা করে রেকার বিল ও ১৫টি মোটর সাইকেল আরোহীকে বিভিন্ন ধারায় মামলা দেয়া হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা “নববাংলা” কে বলেন-মোটরসাইকেল চালকরা যতদিন পর্যন্ত আইনের প্রতি শ্রদ্ধাশীল না হবে। ততদিন পর্যন্ত আমাদের এ অভিযান চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *