নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় স্নেহ স্মৃতি গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৪ মার্চ) উপজেলার শাইনপুকুর বড় বাড়ি মাঠে শাইনপুকুর বয়েজ ক্লাবের আয়োজনে এ ফাইনাল খেলায় অংশগ্রহণ করে মুন্সীগঞ্জের শ্রীনগর বাইশ গজ টিমের বিপক্ষে বিজয়ী হয় মুন্সীগঞ্জ শ্রীনগরের টিম এভেনজারস্ অব মোল্লাকান্দা।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের শাওন আর টুর্নামেন্ট ও সেরা বলার রবিন। এছাড়া সেরা ব্যাটসম্যান সিয়াম নির্বাচিত হয়। পরে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশন বাংলাদেশ ড. খান মো. আব্দুল মান্নান।
খেলার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আবু সাইদুর রহমান খোকা। খেলায় আবু মোহাম্মদ ছায়াদ ক্রিটুর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান সালেহ, সোয়েম আহমেদ, সমাজ সেবক বরকত উল আলম ভূঁইয়া, জাকির হোসেন মৃদুল, আবু আল নাছের তানজিন, কাজী মিজানুর রহমান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আরমানুর রহমান ভূঁইয়া, আনোয়ার হোসেন, গোলাম কিবরিয়া ভূঁইয়া কালাম, আসাদুজ্জামান আক্কাছ, ফরহাদ হোসেন, নান্টু মোল্লা, সুজিত ঘোষ মানিক, বাবুল হোসেন খান জলিল, শহিদুল ইসলাম খান, মাসুম হোসেন, শেখ সাইদুল ইসলাম, মুক্তার হোসেন, প্রশান্ত চন্দ্র ঘোষ, হযরত আলী বেপারী।
খেলাটির ধারাভাষ্যকার ছিলেন তন্ময় ইসলাম ও মো. হাবীব। স্কোরার- ইয়াছিন আরাফাত, কাউছার খান, তৌকির আহমেদ খান, রানা আহমেদ এবং মুকুল।
