দোহারে শামীম হত্যা: দ্রুত বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় শামীম হত্যায় জড়িতদের বিচার দাবিতে দ্রুত বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। বৃহম্পতিবার (৩ এপ্রিল) দুপুরে বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষক, শিক্ষার্থীরা ও এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করে বাহ্রা বাজারে এসে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা।

এর আগে মঙ্গলবার (১লা মার্চ) সকালে বাহ্রাঘাট এলাকায় মানববন্ধন করে এলাকাবাসী। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীসহ প্রায় কয়েক হাজার লোক অংশ গ্রহণ করে। মানববন্ধনে উপস্থিত সকলে প্রশাসনের প্রতি শামীম হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচার কার্যসম্পাদন করার আবেদন জানান।

উল্লেখ্য, গত ১৫ই ফেব্রুয়ারি নূরুল্লাপুর বার্ষিক মেলারবাঁশ নাচানোকে কেন্দ্র করে শামীমকে হাতুড়ি পেটা ও ছুরিকাঘাতে হত্যা করে আলী, রাতুল, আল-আমীন, সুমন, রাতুলসহ তাদের গ্যাং এর সদস্যরা।

এবিষয়ে দোহার থানায় মামলা হয়েছে। এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে অতি দ্রুত আসামিদের খুঁজে বের করে আদালতে সোপর্দ করা হবে বলে জানান পুলিশ সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *