মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ):মানিকগঞ্জের সিংগাইর ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকায় ৩১২ শতাংশ উদ্ধারকৃত খাস জমি ও উক্ত স্থানে প্রধানমন্ত্রীর উপহারের তৃতীয় ধাপের আশ্রয়ণ প্রকল্পের নির্মানাধীন ঘর পরিদর্শন করেছেন-ঢাকা জেলার বিভাগীয় কমিশনার মো.খলিলুর রহমান।
এ ছাড়াও উপজেলার জয়মন্টপ ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেবা সেন্টার ও সকল ইউপি সদস্যদের সাথে কৌশল বিনিময় করেন তিনি। মঙ্গলবার (১১ জানুয়ারি) আড়াই থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন-মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ.আব্দুল লতিফ,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মাসুদ রানা,উপজেলা নিবার্হী অফিসার রুনা লায়লা,সহকারী কমিশনার (ভূমি) শাম্মা লাবিবা অর্নব,ধল্লা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ.জাহিদুল ইসলাম ভ’ইয়া,জয়মন্টপ ইউপি চেয়ারম্যান ইঞ্জি.শাহাদৎ হোসেন প্রমুখ।
