দোহারে নৌকা প্রতিকের পক্ষে যৌথ সভা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দোহার উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের পক্ষে নির্বাচনী যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের বাহ্রাঘাট এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শহিদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চায়ালী বক্তব্য প্রদান করেন দোহার উপজেলার পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। এসময় নৌকার পক্ষে কাজ করে ৫টি ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার। এসময় আরও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক শাখাওয়াত হোসেন নান্নু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গীতিকার সুরকার হাসান মতিউর রহমান, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম মাদবর, জসিম তালুকদার, ফালু মল্লিক, শাহজাহান পত্তনদার চিনু, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা মুখলেছুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *